স্মারক নংঃ কালি/পৌর/প্রশা/সাধা/২০২৪/৩৫২
পৌর পরিষদের ৪৫ (পঁয়তাল্লিশ) তম জুন মাসের সভার নোটিশ
বিষয়ঃ পৌর পরিষদের ৪৫ (পঁয়তাল্লিশ) তম সভায় অংশগ্রহণ প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পৌর পরিষদের ৪৫ (পঁয়তাল্লিশ) তম জুন মাসের সভা আগামী ০৬.০৬.২০২৪ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত থাকার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
আলোচ্যসূচীঃ
১। পূর্ববর্তী সভার কার্যবিবরণ পাঠ ও অনুমোদন।
২। ২০২৩-২০২৪ অর্থবছরে পৌরসভাসমূহের জন্য উন্নয়ন সহায়তা বরাদ্দের বিপরীতে গৃহীত প্রকল্পের কাজের অগ্রগতি।
৩। টাঙ্গাইল জেলার ১০টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজে অগ্রগতি।
৪। লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকোভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) কাজের অগ্রগতি।
৫। ২০২৩-২০২৪ অর্থবছরের খসড়া বাজেট সম্পর্কে আলোচনা।
৬। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।
৭। ২০২৩-২০২৪ অর্থবছরে পৌরকরের বিল প্রেরণ প্রসঙ্গে।
৮। জন্ম ও মৃত্যু নিবন্ধনের এপিও লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগিতা সংক্রান্ত।
৯। বিবিধ।
জনাব———————————————–
কাউন্সিলর, সংরক্ষিত/সাধারণ আসণ ……………
কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
স্মারক নংঃ কালি/পৌর/প্রশা/সাধা/২০২৪/৩৬৫
অনুলিপি ও সদয় অবগতি/অবগতির জন্যঃ
১। সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২। উপ পরিচালক, স্থানীয় সরকার, টাঙ্গাইল।
৩। পৌর নির্বাহী কর্মকর্তা/সহকারী প্রকৌশলী, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
৪। জনাব ——————————–কাউন্সিলর, সংরক্ষিত/সাধারণ আসন —–, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
৫। হিসাবরক্ষক, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
৬। অফিস নথি।


