স্মারক নংঃ কালি/পৌর/প্রশা/সাধা/২০২৪/৬৪৬
পৌর পরিষদের ৪৭ (সাতচল্লিশ) তম সাধারণ সভার নোটিশ
বিষয়ঃ পৌর পরিষদের ৪৭ (সাতচল্লিশ) তম সাধারণ সভায় অংশগ্রহণ প্রসঙ্গে।
উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, পৌর পরিষদের ৪৭ (সাতচল্লিশ) তম আগস্ট/২০২৪ মাসের সাধারণ সভা আগামী ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
আলোচ্যসূচীঃ
১। পূর্ববর্তী সভার কার্যবিবরণ পাঠ ও অনুমোদন।
২। এডিপি এর আওতায় নতুন প্রকল্প প্রস্তাব গ্রহণ।
৩। ১০ টাউন প্রকল্পের চলমান কাজের অগ্রগতি।
৪। এলজিসিআরআরপি প্রকল্পের চলমান কাজের অগ্রগতি।
৫। অনিমোদনহীন স্থাপনাসমূহের প্ল্যান অনুমোদনের পদক্ষেপ গ্রহণ।
৬। টিসিবি পণ্য বিতরণ সংক্রান্ত।
৭। বিভিন্ন কমিটি পুনর্গঠন।
৮। ঠিকাদারী ও যানবাহন লাইসেন্স গ্রহণ/নবায়ন।
৯। পৌরকর ও ট্রেড লাইসেন্স গ্রাহকদের বিল প্রেরণ।
১০।ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি জনসচেতনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতামূলক কার্যক্রম গ্রহণ।
১১। সারাদেশে আকসিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত।
১২। এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে জন্ম এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্নকরণ প্রসঙ্গে।
১৩। বিবিধ।
প্রাপকঃ জনার———————————————–
কাউন্সিলর, সাধারণ/সংরক্ষিত আসন……………
কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
অনুলিপিঃ সদয় অবগতি/অবগতির ও প্র্যোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো-
০১। উপ পরিচালক, স্থানীয় সরকার, টাঙ্গাইল।
০২। পৌর নির্বাহী কর্মকর্তা/সহকারী প্রকৌশলী, কালিহাতী পৌরসভা, কালিহাতী, টাঙ্গাইল।
০৩। শাখা প্রধান ( সকল ), কালিহাতী পৌরসভা, টাঙ্গাইল।
০৪। অফিস নথি।


